নিশ সাইট শুরুর পর কি ধরণের ব্যাকলিংক করবো?
নিশ সাইট শুরু করার পর কি ধরণের ব্যাকলিংক করবেন, এ নিয়ে সবাই কম বেশি চিন্তিত থাকেন। আর বেশি চিন্তিত থাকেন নতুনরা। এতো শত লিংক বিল্ডিং মেথড এর মধ্যে কোনটা দিয়ে শুরু করবেন আর কেনই বা শুরু করবেন সেটা নিয়ে ভাবতে ভাবতেই সময় চলে যায়। উদ্বিগ্ন থাকেন সবসময় ভুল কিছু করে ফেললেন কিনা। এই আর্টিকেল লিংক বিল্ডিং এর কোন পুর্নাংগ গাইডলাইন না। একইসাথে কিভাবে কোন লিংক বিল্ড করবেন সেরকম কোন গাইডও না। এখানে উল্লেখিত সব বিষয়েই আপনি গুগল করলে বিস্তারিত জেনে নিতে পারবেন। আমি শুধু আপনাকে গাইড করবো কি ধরণের লিঙ্ক বিল্ড দিয়ে শুরু করবেন এবং এরপর কোনটা কন্টিনিউ করতে থাকবেন। ধরে নিচ্ছি আপনি আজকেই মাত্র একটা নতুন ডোমেইন রেজিস্টার করলেন। এমন অবস্থায় আসলে কোন লিংক বিল্ড করার ব্যাপারে আপনাকে ভাবতে হবেনা। প্রাথমিক কাজ হিসেবে আপনি ৮-১০টা আর্টিকেল দিয়ে ফেলুন। তবে আর্টিকেলের ব্যাপারে এখানেই থেমে যাওয়া নয়। অন্তত ৩০-৪০টা আর্টিকেল দরকার। সেগুলো ধীরে ধীরে তৈরী করতে থাকুন। প্রাথমিক আর্টিকেলগুলো দেয়া হয়ে গেলে এবার আপনার লিংক বিল্ডিং ক্যাম্পেইন শুরু করার পালা। আমি যা বলবো সেটাই আদর্শ, এর ব্যতিক্রম করা যা...